1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

পাকিস্তানকে অল্পতেই গুঁড়িয়ে দিলো ভারত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত হয়েছে

Newsvob.com.: স্পোর্স ডেস্কঃ  শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪২ ওভার ৫ বলে মাত্র ১৯১ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান এসেছে অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৪৯ রান।

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার পথে বোলিংয়ে ভারতের হয়ে জশপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব ও রবীন্দ্র জাদেজা প্রত্যকে দুটি করে উইকেট শিকার করেন।

এদিন ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক। দেখেশুনে ব্যাট করে ভারতের বোলারদের ওপর চড়াও হচ্ছিলেন তারা। তবে ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ সিরাজের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন গত ম্যাচে সেঞ্চুরি করা শফিক। ২৪ বলে তিন চারে ২০ রানে ফিরেছেন তিনি।

এরপর ইমামকে নিয়ে রানের চাকা সচল রাখার মিশনে নামেন অধিনায়ক বাবর আজম। কিন্তু ভারতের চেপে ধরা বোলিংয়ে উইকেটে টিকে থাকতেই বেশি মরিয়া থাকতে হয় তাদের। তবে দলীয় ৭৩ রানের মাথায় আউট হয়ে যান ইমাম-উল-হক। ১৩তম ওভারে হার্দিক পান্ডিয়ার হাত ধরে ব্রেক থ্রু আসে। ইমামকে তিনি মাঠছাড়া করেন ৩৮ বলে ৩৬ রানে।

এরপর মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার মিশনে নামেন বাবর। দুজন মিলে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে নিয়ে যেতে থাকেন। এই দুই অভিজ্ঞ ব্যাটারে ভর করে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল তারা। বিশ্বকাপের মঞ্চে প্রথম দুই ম্যাচের রানখরা কাটিয়ে ৫৭ বলে ফিফটিও তুলে নেন বাবর। কিন্তু ফিফটি করেই সিরাজের বলে বোল্ড হয়ে ফিরে যান পাক অধিনায়ক।

দলীয় ১৫৫ রানের মাথায় তৃতীয় ব্যাটার হিসেবে বিদায় নেন বাবর। তার বিদায়ের পরেই তাসের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। এক ওভারেই জোড়া উইকেট শিকার করেন চায়নাম্যান স্পিনার কুলদ্বীপ যাদব। সৌদ শাকিলকে ৬ রানে এলবিডব্লিউতে ফেরানোর পর নতুন ব্যাটার ইফতিখার আহমেদ ফেরেন ব্যক্তিগত ৪ রানে।

তবে একপ্রান্তে রিজওয়ান দাঁড়িয়ে থাকায় কিছুটা আশায় ছিল পাকিস্তান। আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের নায়ক রিজওয়ান এদিনও ফিফটির দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু এক রান বাকি থাকতেই বুমরাহর বলে বোল্ড হয়ে যান তিনি। ফলে ৬৯ বলে ৭ বাউন্ডারিতে ৪৯ রানে
থামে তার ইনিংস।এরপর বাকিদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews