ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

পাকিস্তানে দৌড়ের ওপর আইএস

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • ৩৯৬ বার পঠিত হয়েছে

Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ   পাক বাহিনীর অভিযানের সময় ডেরা থেকে আন্তর্জাতিক নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হন। এই পালিয়ে যাওয়া সদস্যরা এখন দৌড়ের ওপর রয়েছে।

পাকিস্তান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ পশ্চিম কোয়েটা শহরে আইএসের একটি গোপন আস্তানায় তারা অভিযান চালান। শনিবার এই অভিযানে আইএসের ৬ সদস্য নিহত হয়।

ডেরায় নিহতদের মধ্যে ইসলামিক স্টেট খোরাসান শাখা যেটা আইএস-কে নামে পরিচিত তার আঞ্চলিক জুনিয়র কমান্ডার আসগর সুমালানি রয়েছেন। পাকিস্তান তাকে ধরতে ২০ লাখ রুপি পুরষ্কার ঘোষণা করেছিল।

তবে এই অভিযানের সময় আইএসের চার-পাঁচজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে বলেন, পুলিশের একাধিক টিম পালিয়ে যাওয়া আইএস সদস্যদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা বরাবরই দেশটিতে আইএসের উপস্থিতির বিষয়টিকে হালকা করে দেখেছে। যদিও গ্রুপটি (আইএস) পাকিস্তানে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১১ জনকে হত্যাসহ একাধিক আক্রমণের দায় স্বীকার করেছে।

আফগানিস্তানের কয়েকটি প্রদেশে আইএস খোরাসান শাখার শক্ত ভিত্তি রয়েছে। গত আগস্টে এই জঙ্গিরা কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা করে যাতে যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ কয়েকশ মানুষ নিহত হন।

গত সপ্তাহে সংবাদ সম্মেলনে আইএসের হুমকি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তান আইএসপিআরের পরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বলেছিলেন, পাকিস্তানে আইএস সদস্যরা সক্রিয় নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

পাকিস্তানে দৌড়ের ওপর আইএস

আপডেট এর সময় : ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২