ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

পাকিস্তানে নদীর পানি বন্ধের সিদ্ধান্ত নিল ভারত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৯৬ বার পঠিত হয়েছে

পুলওয়ামায় আত্মঘাতি বোমা হামলায় ৪০ জন সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজ ২১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী নীতিন গড়করি এই টুইটে এ তথ্য জানিয়েছেন।

দুই দেশের মধ্যে করা পানি নীতি অনুযায়ী, শতদ্রু ও বিপাশা নদীর পানি পাকিস্তানকে দেয় ভারত।

নীতিন লিখেছেন, ‘সম্মানিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমাদের সরকার পাকিস্তানে বয়ে যাওয়া আমাদের পানির ভাগ বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। আমরা পূর্বাঞ্চলের নদীর পানির দিক পরিবর্তন করে দেব। সেই পানি জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে আমাদের জনগণের জন্য সরবরাহ করা হবে।’

প্রায় একই সময়ে আরেক টুইটে নীতিন জানান, শাহপুর-কান্দি এলাকায় রবি নদীতে বাধ থৈরি কাজ শুরু হয়েছে।

এসব প্রকল্প জাতীয় প্রকল্প হিসেবে গ্রহন করা হয়েছে বলে নীতি তৃতীয় এক টুইটে জানিয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে আত্মঘাতী জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। এর পর গতকাল ২০ ফেব্রুয়ারি নীতিন বলেছিলেন, ভারত সরকার একটি প্রকল্প তৈরির পরিকল্পনা করছে যার মাধ্যমে পাকিস্তানে যে সমস্ত নদীর পানি যায়, সেগুলোর দিকপরিবর্তন করে যমুনায় ফেলা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

পাকিস্তানে নদীর পানি বন্ধের সিদ্ধান্ত নিল ভারত

আপডেট এর সময় : ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯