1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

পুরনো জুটির নতুন রসায়নে পূজা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৭৭ বার পঠিত হয়েছে

‘পোড়ামন টু’ ও ‘দহন’-এর পর দর্শকদের মাঝে পূজার জনপ্রিয়তা বেড়েছে অনেকগুণে। তাই ‘প্রেম আমার টু’ দিয়ে পূজা-অদ্রিতের রসায়ন আরো নতুনভাবে দেখবেন দর্শকরা।

চলচ্চিত্র ক্যারিয়ারে অল্প সময়ের মধ্যে নিজের অবস্থান বেশ নির্ভরযোগ্য করেছেন পূজা চেরি। দেশের পাশাপাশি কলকাতাতেও রয়েছে তার জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তা এক ধাপ আরো বেড়ে গেলো। চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পেতে যাচ্ছে পূজার নতুন ছবি ‘প্রেম আমার টু’। যৌথ প্রযোজনার এই ছবিতে পূজার বিপরীতে দেখা যাবে অদ্রিত রায়কে। এই জুটিকে এর আগেও ‘নূরজাহান’ ছবির মধ্য দিয়ে পর্দায় দেখেন দর্শকরা। তবে ক্যারিয়ারের সেই সময় খুব একটা আলোচনায় না থাকলেও সময়টা এখন বদলেছে। ‘পোড়ামন টু’ ও ‘দহন’-এর পর দর্শকদের মাঝে পূজার জনপ্রিয়তা বেড়েছে অনেকগুণে। তাই ‘প্রেম আমার টু’ দিয়ে পূজা-অদ্রিতের রসায়ন আরো নতুনভাবে দেখবেন দর্শকরা।

‘প্রেম আমার টু’-এর অফিশিয়াল ট্রেলার মুক্তি পেতেই বেশ আলোচনা তৈরি করেছে দর্শকদের মাঝে। শুধু তাই নয় ছবির পোস্টারও ভালো সাড়া ফেলেছে।

পূজা এই ছবিটি প্রসঙ্গে বলেন, ‘নতুন বছরে বেশ বড় পরিসরে একটি কাজ দিয়ে শুরু হচ্ছে। এটি আমার জন্য ভালো খবর তো অবশ্যই। এই মুহূর্তে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় নতুন কোনো কাজ করতে পারছি না। তবে এই ছবিটি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।’ ছবিটি পরিচালনা করেছেন বিদুলা ভট্টাচার্য।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews