ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

পূর্ব লন্ডনে মুসল্লির ওপর হামলার চেষ্টা

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক মুসল্লির ওপর হামলার চেষ্টা হয়েছে।  শুক্রবার দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে এক মুসল্লির মাথা ফেটে যায়। হামলার শিকার ব্যক্তি জুমার নামাজ আদায়ে মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় শুক্রবার স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে আতঙ্কে ছিলেন যুক্তরাজ্যের মুসলিমরা। মসজিদে মসজিদে ছিল পুলিশের বিশেষ নিরাপত্তা। এমন সতর্ক পরিস্থিতেই ওই হামলার ঘটনা ঘটল। পূর্ব লন্ডনে হোয়াইটচাপেল এলাকায় বাংলাদেশিদের পরিচালিত ইস্ট লন্ডন মসজিদের কাছেই ক্যানন স্ট্রিটে ওই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, নীল রঙের একটি ফোর্ড ফিয়েস্তা গাড়ি থেকে তিন শ্বেতাঙ্গ যুবক মসজিদগামী ব্যক্তিদের উদ্দেশ্য করে ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে তিন দুর্বৃত্ত গাড়ি থেকে নেমে হাতুড়ি দিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায়। আশপাশের লোকজন সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা গাড়িতে উঠে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ২৭ বছর বয়সী একজনের মাথা ফেটে গেছে। তবে সেটি গুরুতর নয়। আক্রান্ত ব্যক্তি এশিয়ান বলে উল্লেখ করে পুলিশ। পুলিশ জানায়, হামলাকারী ছিল তিনজন। তারা শ্বেতাঙ্গ এবং তাদের বয়স ২০ এর মধ্যে বলে ধারণা। হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

পূর্ব লন্ডনে মুসল্লির ওপর হামলার চেষ্টা

আপডেট এর সময় : ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯