ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত হত্যা; অতঃপর সিআইডি কর্তৃক প্রধান আসামী গ্রেফতার।

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • ৩৭৩ বার পঠিত হয়েছে

Newsvob.com.:  নিজস্ব প্রতিবেদক   সিআইডির  এক প্রেস ব্রফিং  এ  গত ১০/০৪/২০২৩ তারিখ সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, এডিশনাল ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এর সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় সিরিয়াস ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার, জনাব মোঃ কামরুল আহসানের নেতৃত্বে  একটি টীম  অভিযান পরিচালনা করে কুখ্যাত খুনী, ডাকাত এবং পেশাদার অপরাধী মোঃ আত্তাব শেখ @ আত্তাব (৩৫), পিতা-আহাম্মদ শেখ, সাং-দৈবকিনন্দনপুর, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুরকে কোতয়ালী থানাধীন তেতুলতলা হতে গ্রেফতার করেছে।

প্রাথমিক তদন্তে  জানা যায়, ফরিদপুরের পোয়াইল গ্রামে দীর্ঘ দিন যাবৎ “জামাল”গ্রুপ এবং “হাশমত” গ্রুপ নামে দুটি দল গ্রাম্য দলাদলি, আধিপত্য বিস্তার ও মামলা মোকদ্দমায় লিপ্ত রয়েছে। প্রায়শঃই উভয় গ্রুপের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি ও খুনাখুনি হয়ে থাকে। এরকম এক ঘটনায় ২০১৯ সালে জামাল গ্রুপের দেলোয়ার @দেলু নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা হয়। ঐ মামলায় হাশমত গ্রুপের ৩৫জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত হত্যা মামলার আসামীরা জামিনে মুক্তি পেয়ে মামলা উঠিয়ে নেয়ার জন্য প্রতিপক্ষকে চাপ প্রয়োগ করতে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ১৭/০৩/২০২১ইং তারিখ প্রতিপক্ষ জামাল গ্রুপকে ঘায়েল করার জন্য ধৃত আসামী মোঃ আত্তাব শেখ @ আত্তাব সহযোগী আসামীদেরকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে অত্যন্ত নিরীহ এবং দিনমজুর ভিকটিম আকমলকে ধারালো অস্ত্র দ্বারা জবাই করে এবং এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে ঘটনাটি জামাল গ্রুপ ঘটিয়েছে মর্মে প্রচার করে। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে হাশমত গ্রুপের প্ররোচনায় জামাল গ্রুপের ১৭ জনকে আসামী করে বোয়ালমারী থানার মামলা নং-১১, তারিখ-১৯/০৩/২০২১খ্রিঃ, ধারা-৩৪/১১৪/১৪৩/৩০২/৩৪১/৫০৬ পেনাল কোড রুজু করে।

মামলটি প্রথমে স্থানীয় থানা পুলিশ তদন্ত করে। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের ভার সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট গ্রহণ করে এবং মামলাটির প্রকৃত রহস্য উদঘাটনপূর্বক উক্ত আসামীকে গ্রেফতারে সক্ষম হয়। আসামী মোঃ আত্তাব শেখ @ আত্তাব এলাকায় কুখ্যাত খুনী, ডাকাত এবং পেশাদার অপরাধী হিসেবে পরিচিত। তার ভয়ে এলাকার লোকজন সবসময় আতঙ্কে থাকে। তার বিরুদ্ধে ইতোপূর্বে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ভিকটিমকে হত্যার বিষয়ে নিজের এবং অপরাপর আসামীদের সম্পৃক্ততার বিষয়ে বিশদ তথ্য দিয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিত হত্যা; অতঃপর সিআইডি কর্তৃক প্রধান আসামী গ্রেফতার।

আপডেট এর সময় : ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩