1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবন্ধীদের জন্য যে বড় সুখবর দিলেন পলক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৫০ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ দেশের প্রতিবন্ধীদের জন্য সুখবর দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিবন্ধী চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিবন্ধীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতে নতুন প্রকল্প আসছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার দেশের আইটি ও হাইটেক পার্কে থাকা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধী কর্মী নিয়োগ বাধ্যতামূলক করতে যাচ্ছে। তিনি বলেন, আমাদের প্রত্যেকটি হাইটেক পার্ক, সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্কে ও প্রত্যেকটি কোম্পানিকে অত্যন্ত একজন করে হলেও প্রতিবন্ধীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। অনুষ্ঠানে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান বলেন, প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ও তাদের চাকরির ব্যবস্থা করে দেবে এ ধরনের এনজিওদের কাছে যে ফরেন ডোনেশন আসবে, সরকার তা দ্রুত ছাড় করার ব্যবস্থা করবে।

এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা জানালেন সরকারের নীতিনির্ধারকরা। এবারের মেলায় তথ্যপ্রযুক্তি ভিত্তিক ৫৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews