ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ Logo সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’

প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ১৪৩ বার পঠিত হয়েছে

NEWSVOb : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধ সংবিধানে প্রতিবন্ধীদের অধিকার দিয়ে আমাদের নতুন পথ দেখিয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর গুলশান পার্কে চাইল্ড ফাউন্ডেশনের উদ্যোগে ‘অটিজম সচেতনতার জন্য পদযাত্রা ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বঙ্গবন্ধ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য যে কর্মযজ্ঞ করছেন, তা বিশ্বের জন্য অনুকরণীয়। প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনতে নানা উদ্যোগ নিয়েছেন। তারাও যে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, তিনি সেই পথ দেখিয়েছেন।

তিনি বলেন, প্রতিবন্ধীদের প্রতি শুধু চাইল্ড ফাউন্ডেশনের নয়, সমাজের বিত্তবানদেরও দায়বদ্ধতা রয়েছে। সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়া নারীরা সমাজের বড় একটি অংশ। শিশুদের মানুষ হিসেবে গড়ে তুলতে মায়ের ভূমিকা অনেক।

এসময় ফাউন্ডেশনের সভাপতি তাহরিন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম ও গুলশান সোসাইটির সভাপতি আবু খায়ের মোহাম্মদ সাখাওয়াত প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার

প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

আপডেট এর সময় : ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯