ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি Logo ৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন Logo ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী Logo উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া Logo প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন সৌদি, কাতার ও শ্রীলঙ্কার নেতারা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
  • ১০২ বার পঠিত হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব, কাতার ও শ্রীলঙ্কার নেতারা। মঙ্গলবার পৃথক বার্তায় তাঁরা এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, সৌদি আরবের বাদশাহ ও পবিত্র দুই মসজিদের রক্ষক সালমান বিন আবদুল আজিজ আল সউদ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সউদ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পৃথক বার্তা পাঠিয়েছেন। সৌদি বাদশাহ তাঁর বার্তায় প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

নির্বাচনী বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনবার্তা পাঠিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি শেখ হাসিনার সাফল্য কামনা করেন।

এ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আজ বিকেলে প্রধানমন্ত্রীকে পৃথকভাবে টেলিফোন করেন। প্রধানমন্ত্রীও তাঁকে অভিনন্দন জানানোর জন্য দুজনকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। আলাপকালে তিন নেতা আশা প্রকাশ করেন যে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক ও সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন সৌদি, কাতার ও শ্রীলঙ্কার নেতারা

আপডেট এর সময় : ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯