ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

প্রধানমন্ত্রী এ কথাও বলেন, নির্বাচনে যে ফলাফলই আসুন না কেন, তিনি ও তাঁর দল তা মেনে নেবেন।

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • ৯১ বার পঠিত হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজের ভোট দিয়ে আশা ব্যক্ত করেছেন, নৌকার জয় হবে, হবেই। এ সময় তিনি বিজয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন।

প্রধানমন্ত্রী এ কথাও বলেন, নির্বাচনে যে ফলাফলই আসুন না কেন, তিনি ও তাঁর দল তা মেনে নেবেন।

আজ রোববার সকাল আটটায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরু হয়। সকাল সোয়া আটটার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, নৌকার বিজয় হবে। স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হবে। মানুষ উন্নয়নের পক্ষে তাদের রায় দেবেন।

গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী হত্যার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত চক্র দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তাঁর আস্থার কারণ কী—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ আমার সঙ্গে আছে। এটাই আমার আস্থার কারণ।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আমি কোনো সহিংসতা চাই না। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। বিজয়ী করবে। তিনি বলেন, আমি সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে সেটা চাই।

ভোটে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী—এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব সময়ই আশাবাদী।’

ঢাকা সিটি কলেজ ঢাকা-১০ আসনের মধ্যে পড়েছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস। আজ প্রধানমন্ত্রী ভোট দেওয়ার সময় তিনিও সঙ্গে ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদও এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

প্রধানমন্ত্রী এ কথাও বলেন, নির্বাচনে যে ফলাফলই আসুন না কেন, তিনি ও তাঁর দল তা মেনে নেবেন।

আপডেট এর সময় : ০১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮