1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছেছেন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে পৌঁছেছেন। জেদ্দায় অনুষ্ঠেয় ‘ইসলামে নারী’বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার (৫ নভেম্বর) তিনি দেশটিতে পৌঁছান। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) ছেড়ে যায়।

প্রধানমন্ত্রী মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং সেখানে আছরের নামাজের পর ফাতেহা পাঠ করবেন। পরে ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। এশার নামাজের পর তিনি মক্কার মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করবেন।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর সম্মেলনের আয়োজন করছে। সেখানে আগামীকাল সোমবার (৬ নভেম্বর) প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ এবং ভাষণ দেবেন।

ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

সম্মেলনে যোগদান ছাড়াও শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

শেখ হাসিনা ৭ নভেম্বর মক্কার উদ্দেশ্যে জেদ্দা ত্যাগ করবেন। সেখানে তিনি মসজিদুল হারামে (কাবা শরীফ) নামাজ আদায় করবেন। এদিন প্রধানমন্ত্রী সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন। স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

আগামী ৮ নভেম্বর বুধবার সকাল ৮টায় ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণের কথা রয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews