1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা)

প্রয়োজনে নুরকে বিদেশে নেওয়া হবে: প্রেস সচিব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০৭ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন  ডেস্কঃ     আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টা সবার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ফোনে নুরের সঙ্গে কথা বলেছেন এবং হামলার ঘটনায় সমবেদনা ও নিন্দা প্রকাশ করেছেন।

এ সময় নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “আমরা শক্তভাবে বলছি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তিই এটা প্রতিহত করতে পারবে না।”

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নির্বাচন আয়োজনের পরিবেশ আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “আপনারা পুলিশ সদর দপ্তর থেকে পরিসংখ্যান নেবেন। গত বছরের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিসংখ্যান তুলনা করে দেখুন; খারাপ হয়েছে কিনা। আমরা পুলিশকে বলেছি নিয়মিত পরিসংখ্যান দিতে। আমাদের বিশ্বাস, সামনে নির্বাচনের মতো পর্যাপ্ত পরিবেশ রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে।”

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews