ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

প্রশ্নফাঁসের ‘বিজ্ঞাপন’ দিয়ে কলেজ ছাত্র ধরা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৮৮ বার পঠিত হয়েছে

নেত্রকোণায় ফেসবুকে ভুয়া নামে আইডি খুলে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ‘বিজ্ঞাপন’ দিয়ে ধরা পড়লেন স্থানীয় সরকারি কলেজের এক ছাত্র। তাকে ফাঁদ পেতে আটক করে র‌্যাবের এর একটি দল।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শোভন খান জানান, শুক্রবার সন্ধ্যা সাড় ছয়টার দিকে নেত্রকোনা শহরের একটি ছাত্রাবাস থেকে আটক হন মহসিন আলম সাজু নামে ওই কলেজ ছাত্র। তিনি নেত্রকোনা সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের ছাত্র।

শনিবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ২১ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠেয় এই পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস নিয়ে নানা আলোচনা আছে।

গত কয়েক বছর ধরেই পরীক্ষার আগে বিশেষ করে নৈর্ব্যত্তিক পরীক্ষার প্রশ্ন ফেসবুকে এসেছে। গত বছরের পরীক্ষার আগেও এই ঘটনাটি ঘটেছে। তবে পরে এইচএসসিতে আর প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি।

এবার পরীক্ষা শুরুর আগে আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশ্ন ফাঁস চক্রের মুলোৎপাটন করেছেন তারা। গত এক বছরে আটক হয়েছেন মোট ৪৬ জন।

র‌্যাবও প্রশ্ন না খুঁজতে পরীক্ষার্থীদের সতর্ক করে দিয়েছে যে কেউ প্রশ্ন খুঁজলে তাকেও গ্রেপ্তার করা হবে।

এর মধ্যেও নেত্রকোণা কলেজের ছাত্র সাজু ফেসবুকে ‘অভি খান’ নামে আইডি খুলে প্রশ্ন দেওয়ার কথা জানায়। আর এ জন্য তাকে পাঁচশ টাকা করে দিতে হবে বলেও জানান তিনি। তবে র‌্যাবের নজরদারিতে ধরা পড়ে যান।

সাজুর বাড়ি নেত্রকোনারই কেন্দুয়া উপজেলার ঘাঘরা গ্রামে। তিনি শহরের সাতপাই বিলপার এলাকার সায়মন ছাত্রাবাসে থাকতেন। তাকে সেখান থেকে আটকের পর কিশোরগঞ্জের র‌্যাব-১৪ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করে রাতেই আবার নেত্রকোনায় নিয়ে এসে পুলিশের কাছে সাজুকে হস্তান্তরের কথা জানিয়ে যান র‌্যাব কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

প্রশ্নফাঁসের ‘বিজ্ঞাপন’ দিয়ে কলেজ ছাত্র ধরা

আপডেট এর সময় : ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯