1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :

প্রেম নিয়ে সংঘর্ষ, জবি ছাত্রলীগের কমিটি স্থগিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৯ বার পঠিত হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রেমঘটিত কারণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে বলে জানা গেছে। এ সংঘর্ষের জেরে ছাত্রলীগের কমিটি স্থগিত করছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ে দফায়-দফায় সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়।

রোববার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা সমুন্নত রাখতে নেতাদের আন্তরিকতা ও সদিচ্ছার ঘাটতি পরিলক্ষিত হওয়ায় তাদের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

একই সঙ্গে অধিকতর তদন্তের স্বার্থে কেন্দ্রীয় নেতা সোহান খান, আরেফিন সিদ্দিক সুজন, আল নাহিয়ান জয়, ইয়াদ আল রিয়াদকে নিয়ে চার সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

পূর্ব বিরোধ ও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও ছাত্রলীগ কর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews