ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ফখরুলসহ বিএনপির ৪ নেতার আগাম জামিন

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • ১৬৭ বার পঠিত হয়েছে

 NEWSVOb .com:  নাশকতার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাদেরকে আট সপ্তাহের জন্য জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমর্থক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গত মঙ্গলবার হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ তাদের সরাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়লে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। বিএনপির সমর্থকেরা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেন।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। এতে ১৫ থেকে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ফখরুলসহ বিএনপির ৪ নেতার আগাম জামিন

আপডেট এর সময় : ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯