1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি মহান স্বাধীনতার ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “জাতীয় প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পানিতে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে “বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট”-এর উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন

ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ১৪৫ বার পঠিত হয়েছে

  Nnwsvob.com. অনলাইন ডেস্ক      দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটো সাংবাদিক রেহেনা আক্তার আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় মারা যান। তার বয়স হয়েছিল ৩২ বছর। রেহেনা আক্তারের বড় ভাই ফটো সাংবাদিক ফজিত শেখ বাবু তার মৃত্যুর সংবাদটি জানান।

রেহেনা আক্তারের মৃত্যুতে ইত্তেফাকের বার্তা বিভাগের প্রধানসহ সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন, একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যুকালে তিনি স্বামী বাচ্চু মিয়া ও দুই মেয়ে রাদিয়া ইসলাম ও রাবাব ইসলামসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

দৈনিক ইত্তেফাক এর ফটো সাংবাদিক রেহানা আক্তার আজ বিকাল ৬টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রেহেনা আক্তার দৈনিক ইত্তেফাকের পূর্বে পাক্ষিক অনন্যা, বাংলা নিউজ টুয়েন্টিফোর অনলাইনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেন। তার নামাজে জানাজা রাত ১০টায় রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ৮ নম্বর ওয়ার্ড বিবিএস মাঠ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তার গ্রামের বাড়ি ডেমরায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা গভীর শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক রেহেনা আক্তারের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহম্মদ, উপ-ইউনিট প্রধান আনিস মন্ডল, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও সাধারণ সম্পাদক মো. আবু জাফর গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্র

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews