1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ফরিদপুরে তিন উপজেলাতেই নিক্সন চৌধুরীর জয়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৮৪ বার পঠিত হয়েছে

মিজানুর রহমান,সদরপুর,ফরিদপুরঃ-

পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনের দ্বীতিয় ধাপে সোমবার ফরিদপুরের ৮টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বড় ধরনের কোন অঘটন ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
ভাঙ্গা উপজেলায় নিক্সন চৌধুরী সমর্থিত প্রার্থী এমএম হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে প্রায় ৪৪ হাজার ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নৌকা প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন মিয়া পেয়েছেন ২৭ হাজার ভোট।
সদরপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান, নিক্সন চৌধুরীর সমর্থন নিয়ে আনারস প্রতীকে প্রতিদ্বন্ধিতা করে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে
পেয়েছেন ৩৪ হাজার ৬৩৩ ভোট।এমপি নিক্সন চৌধুরীর নির্বাচনী এলাকার আরেকটি উপজেলা চরভদ্রাসন। এই উপজেলাতে বেসরকারী ভাবে নিক্সন চৌধুরীর
সমর্থক মোশাররফ হোসেন ভিপি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৬৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী এমপি
নিক্সন চৌধুরীর আরেক সমর্থক আনোয়ার আলী মোল্লা আনারস
প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৩৮ ভোট। নৌকা প্রতীকের
প্রার্থী মো. কাউসার হোসেন তৃতীয় হয়েছেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews