1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পঠিত হয়েছে

জে রশিদ খান:   রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম- মোঃ শামীম আহমেদ রাফী, মোঃ সুমন মন্ডল, মোঃ আল হেলাল তাইফুর, মোঃ রাজু আহম্মেদ, মোঃ মহিবুল ও মোঃ রাজিব হাসান।

সোমবার (৭ অক্টোবর ২০২৪) দুপুরে তেজগাঁও থানার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল, মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ১২ টি মোবাইল ফোন ও দুইটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

কতিপয় মাদক কারবারি একটি প্রাইভেটকারসহ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জব্দকৃত প্রাইভেটকারযোগে কুষ্টিয়া জেলা থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজুর পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews