ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান Logo ওসির পর এবার সরানো হলো গুলশানের ডিসিকে: গুলশান মিছিলের পর প্রশাসনে নড়াচড়া Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ

বরিশালে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • ১০১ বার পঠিত হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় লামিয়া আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।
লামিয়া উপজেলার গুঠিয়া ইউনিয়নের খায়রুল সিকদারের মেয়ে ও পশ্চিম নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।
আজ বুধবার সকাল ৯টার দিকে বরিশাল-স্বরূপকাঠী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সোহেল গণমাধ্যমকে জানান, আজ সকাল ৯ টার দিকে বাসা থেকে স্কুলে যাচ্ছিলো লামিয়া আক্তার। পথে বরিশাল-স্বরূপকাঠী সড়ক পার হওয়ার সময় বানারীপাড়াগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস লামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়।

এদিকে, লামিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে সকাল সোয়া ৯ টা থেকে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান, লামিয়া ঘটনাস্থলে মারা যাওয়ার পরপরই স্থানীয় হাজারও মানুষ ক্ষুব্ধ হয়ে লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন

বরিশালে বাসচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

আপডেট এর সময় : ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯