ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন Logo নেতৃত্ব ও গণতন্ত্রের মূর্তমান প্রতীক বেগম খালেদা জিয়া : তথ্যমন্ত্রী Logo যে ভাবে ডেভিড ইমনের কাছে মিলল ভারতীয় আধার কার্ড, নাম ‘আজহার খান’ Logo অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক Logo ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ Logo বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা Logo জরুরি সতর্কবার্তা দিল পুলিশ Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার Logo জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম Logo রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

বানিয়াচংয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ৯৬ বার পঠিত হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ময়না মিয়া (৬২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নৃশংস এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সদরের যাত্রাপাশা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ৪নম্বর বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের টানা চার বার নির্বাচিত সদস্য।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে একটি ডুবায় মরদেহ ফেলে চলে যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, মরদেহের গায়ে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাত রয়েছে। এটি নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেখাছ মিয়া জানান, একটি পক্ষের সঙ্গে কয়েক মাস ধরে ময়না মিয়ার বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, তারাই তাকে কুপিয়ে হত্যা করেছে। তবে নিহত ইউপি সদস্যের প্রতিপক্ষের পরিচয় জানাননি তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

বানিয়াচংয়ে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট এর সময় : ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯