ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ নয়: প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
  • ১৬০ বার পঠিত হয়েছে

নিউজ ভব ডেস্ক : আগামীতে বাসা-বাড়িতে নতুন করে আর গ্যাসের সংযোগ দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন। খবর ইউএনবির

নসরুল হামিদ বলেন, ‘এ বিষয়ে সংসদ সদস্যরা বার বার প্রশ্ন (আমাকে) করেন। আমি পরিষ্কারভাবে বলছি, এখন থেকে আর কোনো বাসা-বাড়িতে নতুন গ্যাসের সংযোগ দেয়া হবে না।’

তিনি বলেন, গ্যাস দেয়া হবে শিল্পাঞ্চলে। এই শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য পাইপলাইন স্থাপন করা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘সমাজের কিছু অসাধু মানুষের অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের কারণে বিদ্যুতের অনেক অপচয় হচ্ছে। সরকার বিদ্যুতের অবৈধ ব্যবহার ও অপচয় রোধকল্পে নানামুখি কার্যক্রম গ্রহণ করেছে।’

তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার ও অপচয় রোধে মন্ত্রণালয় পাঁচটি পদক্ষেপ নিয়েছে। এগুলো হচ্ছে– অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে টাস্কর্ফোস গঠন ও ঝটিকা অভিযান, পোস্টপেইড মিটার পরিবর্তন করে ডিজিটাল ও প্রি-পেইড অথবা স্মার্ট মিটার স্থাপন, অপচয় রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যুৎ সপ্তাহ, বিদ্যুৎ মেলা, স্কাউট ক্যাম্প আয়োজন এবং বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

বাসা-বাড়িতে নতুন গ্যাস সংযোগ নয়: প্রতিমন্ত্রী

আপডেট এর সময় : ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯