ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না

বিএনপি থেকে রিজভীর পদত্যাগ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
  • ১২৮ বার পঠিত হয়েছে

বিএনপির সকল সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র রুহুল কবির রিজভী।

আজ (২৯শে ডিসেম্বর) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী তার পদত্যাগ সংক্রান্ত চিঠি সাংবাদিকদের নিকট পৌঁছে দেন। একাদশ জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তার এ পদত্যাগে সাধারণভাবেই কিংকর্তব্যবিমূঢ় বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভীর পদত্যাগের ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী জানান, রুহুল কবির রিজভীর পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখালেও তার পদত্যাগের প্রধান কারণ বিএনপির কেন্দ্রীয় কমিটির অভ্যন্তরীণ কোন্দল। তারা আরও জানান, ধানের শীষের নির্বাচনী প্রচার-প্রচারণায় অতটা তৎপর দেখা যায়নি রুহুল কবির রিজভীকে। আর এ কারণেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বসেন লন্ডন প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার কাছে। মির্জা ফখরুলের অভিযোগ শুনে তারেক জিয়া রুহুল কবির রিজভীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শাসান। আর তারেক জিয়ার এ শাসানোর কারণেই রুহুল কবির রিজভী পদত্যাগ করেছেন বলে দাবী করেছেন বিএনপির এ নেতারা।

এদিকে, রুহুল কবির রিজভীর পদত্যাগের কারণে হতবিহ্বল হয়ে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। নির্বাচনের শেষ মুহূর্তে রিজভীর পদত্যাগ কোনো বিএনপি নেতাই আশা করেননি। রিজভীর পদত্যাগের ফলে বিএনপি দারুন ক্ষতির সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন তারা।

রুহুল কবির রিজভীর পদত্যাগে বিএনপির কেন্দ্রীয় নেতাদের আভ্যন্তরীণ কোন্দল দৃশ্যমান হল। এর আগে বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির অভ্যন্তরীণ কোন্দলের কথা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হলেও বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা বিষয়টিকে বরাবরই অস্বীকার করে আসছিলেন। রুহুল কবির রিজভীর পদত্যাগের ফলে বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি এখন সবার কাছেই পুরোপুরি পরিষ্কার।

আসন্ন নির্বাচনে এমনিতেই নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে রিজভীর পদত্যাগের খবর কেমন প্রভাব ফেলবে বিএনপির নির্বাচনে? আসন্ন নির্বাচনের আগে কি তাহলে রুহুল কবির রিজভীর মত বিশ্বস্ত নেতাকে হারিয়ে কি বিপদে পড়তে যাচ্ছে বিএনপি? এ প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

বিএনপি থেকে রিজভীর পদত্যাগ

আপডেট এর সময় : ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮