ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

বিচ্ছেদের ৭২ বছর পর দেখা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮
  • ১৪০ বার পঠিত হয়েছে

বিচ্ছেদের ৭২ বছর পর দেখা হলো তাঁদের। স্বামীর বয়স এখন ৯০ আর স্ত্রীর ৮৫। দুজনেরই রয়েছে আলাদা আলাদা সংসার। রয়েছে সন্তান। তবু কোথাও যেন বন্ধনটুকু রয়ে গেছে।

সিনেমার মতো এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণী রাজ্য কেরালায়। গল্পটা নারায়ণন নামিবিয়া এবং সারদা দেবীর। ১৯৪৬ সালে যখন বিয়ে হয় তখন নারায়ণনের বয়স ছিল ১৮ বছর আর সারদার ১৩ বছর। মাত্র আট মাসেই শেষ হয়ে যায় তাঁদের দাম্পত্য জীবন।

ব্রিটিশ আমলে ভারতের স্বাধীনতার আগে নারায়ণন ছিলেন বিপ্লবী। কেরালা রাজ্যের কাভুম্বাইয়ে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন নারায়ণন। আন্দোলন করেছেন মূলত ভূস্বামী ও সামন্তবাদীদের বিরুদ্ধে। সেই সময় মালাবার স্পেশাল পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর দীর্ঘ ৮ বছর কেরালার কন্নুরের কারাগারে বন্দী ছিলেন। মুক্তি পান ১৯৫৪ সালে। কারাগার থেকে বেরিয়ে জানতে পারেন, সারদার অন্যত্র বিয়ে হয়ে গেছে। পরে নারায়ণনও বিয়ে করেন।

৭০ বছর ধরে নারায়ণন বা সারদা দেবীর দেখা হয়নি। সারদা দেবীর ছেলে ভার্গব আর নারায়ণের ভাইঝি শান্তা তাঁদের দেখা করানোর উদ্যোগ নেন। শান্তা নারায়ণের জীবনের ওপর একটি উপন্যাসও লিখেছেন।

গত ২৬ ডিসেম্বর কন্নুরে সারদা দেবীর বাড়িতে নিয়ে আসা হয় নারায়ণনকে। প্রথম দেখাতেই সারদাকে চিনে ফেলেন নারায়ণন। তারপর দুজনে কথা বলেন। ফিরে যাওয়ার সময় নারায়ণন সারদাকে বলেন, ‘আজ আমি চলি’। সারদা শুধু অপলকে তাকিয়ে থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

বিচ্ছেদের ৭২ বছর পর দেখা

আপডেট এর সময় : ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ডিসেম্বর ২০১৮