ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ Logo রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ Logo মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড Logo গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার Logo যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার Logo আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার Logo সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী Logo ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী Logo বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বিজিএমইএ নির্বাচনে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের প্যানেলের সবাই জয়ী

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
  • ১৮৪ বার পঠিত হয়েছে

নুরে আলম সিদ্দীকি:

মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের নেতৃত্বাধীন তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে  সম্মিলিত পরিষদ-ফোরাম প্যানেলের ২৬ জন প্রার্থীর সবাই জয়ী হয়েছেন।

কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলামিন ফল ঘোষণা করেন।

উল্লেখ্য রুবানা হক ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুল হকের স্ত্রী।

সম্মিলিত ফোরাম ও স্বাধীনতা পরিষদ নামে দুটি প্যানেল এবার বিজিএমইএ নির্বাচনে ২৬টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে। সংগঠনটিতে পরিচালকের মোট পদ ৩৫টি। এর মধ্যে ঢাকায় ২৬টি ও চট্টগ্রামে ৯টি ।

সম্মিলিত পরিষদ ফোরামের নেতৃত্ব দেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। অন্যদিকে স্বাধীনতা পরিষদের নেতৃত্ব দেন ডেনিম প্রসেসিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। নির্বাচনে মোট ভোটার ছিলেন এক হাজার ৯৫৬ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

বিজিএমইএ নির্বাচনে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের প্যানেলের সবাই জয়ী

আপডেট এর সময় : ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯