1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি

বিমান দুর্ঘটনায় রুশ কোটিপতি নারী নিহত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৮০ বার পঠিত হয়েছে

জার্মানিতে রোববার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা সাইবেরিয়া এয়ারলাইনসের (এস-৭) মালিক নাতালিয়া ফিলেইভা। এ ঘটনায় পাইলটসহ নিহত হয়েছেন আরও দুইজন।

সাইবেরিয়া এয়ারলাইনসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানায়, রোববার রুশ ধনকুবের নাতালিয়া ব্যক্তিগত উড়োজাহাজে করে ফ্রান্সের কান শহর থেকে দেশে ফিরছিলেন। জার্মানির ফ্রাঙ্কফুর্টের এগলসবাক বিমানবন্দরের কাছে এসে তাকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বিমানের চালকসহ তিন যাত্রীই নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনার তদন্তে কাজ শুরু করেছে রাশিয়া এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষ।

৫৫ বছর বয়সী নাতালিয়া রাশিয়ার অন্যতম ধনী নারী। ফোর্বস ম্যাগাজিনের হিসাব মতে, তার মোট সম্পদের পরিমাণ ৬০ কোটি ডলার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেৃছে তার এয়ালাইনস কোম্পানি এস-৭।

সূত্র: বিবিসি

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews