ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার Logo সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার, মামলা ৪১ Logo ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার Logo ফটিকছড়িতে বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী Logo আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী Logo টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী Logo সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না Logo আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি

বিলের ২৭ বছর পরে বিল এবং মেলিন্ডা গেটস বিবাহবিচ্ছেদ করবেন

 Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্কঃ  সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, মাইক্রোসফট করপোরেশনের যাত্রা শুরু হয়েছিল ১৯৭৫ সালে। এর এক যুগ পর আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছিল তাদের। ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। ওই বছরই প্রতিষ্ঠানের একটি আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছিলেন তারা। এ ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তখন কোম্পানিটির সিইও ছিলেন বিল। এরপর দুজনের সামনে এগিয়ে যাওয়া। শুরু হয় তাদের তুমুল প্রেম। নেটফ্লিক্সে প্রচারিত এক তথ্যচিত্রে বিলগেটস বলেছেন, আমরা একে অপরের খুব খেয়াল রাখতাম। এখানে দুটি সম্ভাবনা ছিল। হয় আমাদের প্রেমে বিচ্ছেদ হবে, নয়তো আমাদের বিয়ে করতে হবে। মেলিন্ডা বলেন, তিনি বিল গেটসকে একজন সুশৃঙ্খল মানুষ হিসেবে আবিষ্কার করেছিলেন। এমনকি তাকে বিয়ে করার পক্ষে-বিপক্ষে যুক্তিও দিয়েছিলেন বিল  তারপর প্রেম আরও গভীর হয়েছে। প্রেম শুরুর সাত বছর পর ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। হাওয়াই দ্বীপের লানাইয়ে হয়েছিল সেই আয়োজন। এরপর মাইক্রোসফট বড় হয়েছে। তবে গত বছর তারা এ প্রতিষ্ঠান থেকে অবসরে যান, ব্যস্ত হয়ে পড়েন দাতব্যকাজে। এ জন্য ২০০০ সালেই, অর্থাৎ অবসরের আগেই গড়ে তুলেছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করছে। বিশ্বজুড়ে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে এ ফাউন্ডেশন।

তবে যে পথ বেঁধে দিয়েছিল বন্ধন, তার বিচ্ছেদের ঘোষণা এল মঙ্গলবার। দুজনার দুটি পথ দুটি দিকে গেল বেঁকে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিল ও মেলিন্ডা। টুইটার বার্তায় তারা এ ঘোষণা দিয়েছেন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

মাইক্রোসফট কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে দুজন বলেন, আমাদের সম্পর্ক নিয়ে অনেক চিন্তা ও কর্মের পর আমরা বিয়ের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের জীবনের পরবর্তী পর্বে দম্পতি হিসেবে একসঙ্গে জীবন এগিয়ে নিতে পারব বলে আমরা আর বিশ্বাস করি না। নতুন জীবনের পথে চলা শুরুর কালে আমাদের পরিবারের জন্য একান্ত পরিসর চাইছি।

উল্লেখ্য, মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। মাইক্রোসফটের সাবেক ম্যানেজার মেলিন্ডা বৈশ্বিক স্বাস্থ্য ইস্যু ও নারীদের সমঅধিকার প্রতিষ্ঠায় সোচ্চার। এ দম্পতির বিচ্ছেদের খবরে ঝুঁকিতে আছে বিল গেটসের ১৪ হাজার ৫৮০ কোটি ডলার মূল্যের সম্পদের স্থায়িত্ব। বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য কার্যক্রম নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নারী অধিকার প্রতিষ্ঠার প্রচারে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ৫ হাজার কোটি ডলারের বেশি অর্থ দান করেছে।

বিচ্ছেদের খবরে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় রদবদলের শঙ্কা করা হলেও বিল ও মেলিন্ডা জানিয়েছেন, এটি তাদের বিশাল জনহিতকর কাজের ওপর কোনো প্রভাব ফেলবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জন গ্রেফতার

বিলের ২৭ বছর পরে বিল এবং মেলিন্ডা গেটস বিবাহবিচ্ছেদ করবেন

আপডেট এর সময় : ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১