1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

বিশাল ব্যবধানে জিতল আ’লীগ প্রার্থী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯
  • ৮৮ বার পঠিত হয়েছে

একাদশ জাতীয় সংসদ স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে মহাজোট মনোনীত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দিলারা খন্দকার ভোট পেয়েছেন ২৪ হাজার ৩৮৫টি।

রোববার (২৭ জানুয়ারি) ঘোষিত পুন: তফসিল অনুযায়ী কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি তথ্যে জানা গেছে, মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩০৪। এরমধ্যে বৈধ ভোট ১ লাখ ৫৮ হাজার ৭৭০ এবং বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৫৩৪। ভোট কাস্ট হয়েছে শতকরা ৩৯.১৭ ভাগ।

নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা) প্রতীকে নির্বাচনে অংশ নেন। অন্যরা প্রতিদ্বন্দ্বীরা হলেন জাপা (এ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল) ও জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।

গাইবান্ধার সহকারি রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ওই দুই উপজেলার ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এতে ২,৫০০ পুলিশ, বিজিবি ২০ প্লাটুন, র‌্যাব ২০ প্লাটুন ও ১ হাজার ৫৮৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

ভোট গ্রহণের নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহতভাবে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসে। তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

জাপা (জাফর) মনোনীত ঐক্যফন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে নির্বাচন কমিশন ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews