ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯
  • ১১৭ বার পঠিত হয়েছে

  newsvob: ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার।

বিশ্বকাপের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ ও ১৯৭৯ সালের শিরোপাজয়ী দলটি পরের আসরে ফাইনালে খেলে। ১৯৮৩ সালে ভারতের বিপক্ষে ফাইনালে হেরে যাওয়া দলটি এরপর আর সেভাবে ট্রফির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি।

এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ১২তম আসরে জেসন হোল্ডারের নেতৃত্বে অংশ নেবে ক্যারিবীয় দলটি।

দলে রয়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো হার্ডহিটার ব্যাটসম্যানরা। ভারতে চলমান আইপিএলে দুর্দান্ত খেলে যাচ্ছেন তারা। তারা যদি সামর্থ্য অনুসারে খেলতে পারেন তাহলে স্বপ্নের ট্রফিটা আবারও নিজেদের করে নিতে পারবে উইন্ডিজ।

বিশ্বকাপের আগে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে উইন্ডিজ।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, কার্লোস ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শিমরন হিটমায়ার, শাই হোপ, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কট্রেল, ফ্যাবিয়ান এলেন ও শ্যানন গ্যাব্রিয়েল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

আপডেট এর সময় : ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯