Newsvob.com.: আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রোববার ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এসব আক্রান্তের অর্ধেকেরও বেশি ঘটেছে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে। গ্রীনিচ মান সময় ০৫১০ টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে তৈরী করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার ২২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ৪৫ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯-এ বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে
মোট ৪১ লাখ ৭৮ হাজার ২১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪৬ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। ইউরোপে করোনাভাইরাসে মোট ৩০ লাখ ৫২ হাজার ১০৮ জন আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ৭ হাজার ৭৩৪ জন প্রাণ হারিয়েছে।
এ মহামারি দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১ জুলাই থেকে ৫০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
টানা ভারি বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর
আলী খামেনির জানাজায় কেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ছিলেন না
আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিন ছেলে, আসতে পারলেন না মোজতবা খামেনি
৩৪ সচিবের পদোন্নতিতে জনপ্রশাসন সচিবকে কৃতজ্ঞতা জানালো সেক্রেটারিয়েট সার্ভিস এসোসিয়েশন
ইকরার আত্মহত্যা: রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানিয়েছেন আলভী
উত্তাপ ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন কাল
দ্বিতীয়বার মাস সেরা মুশফিক
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- ১৪২ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ















