ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

বিশ্বসুন্দরী’ ছবির শুটিংয়ে পরীমনি

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯
  • ১১১ বার পঠিত হয়েছে

NEWSVOb Des:মঙ্গলবার থেকে ঢাকার বাহিরে ফরিদপুরে শুরু হবে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং। এতে অংশ নিতে আগামী সোমবার ঢাকা ছাড়ছেন পরীমনি।

পরীমনি বলেন, ‘ভালো গল্পের ছবির জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। তাই সময় নিয়েছি। এবার ক্যামেরার সামনে দাঁড়াবো। এরই মধ্যে নিজেকে প্রস্তুত করেছি। আশা করি, দর্শকদের দারুণ একটি ছবি উপহার দিতে পারবো।’

পরী জানান, ১৮ জুন থেকে ফরিদপুরে ‘বিশ্বসুন্দরী’র শুটিং শুরু হবে। টানা ছয়দিন এর শুটিং চলবে।

এদিকে, চলতি বছর ৩ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির ঘোষণা দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এর মধ্য দিয়ে এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতা। ‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। আরও আছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, মুনীরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

বিশ্বসুন্দরী’ ছবির শুটিংয়ে পরীমনি

আপডেট এর সময় : ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯