বিয়ে করেছেন সাব্বির

বিয়ে করেছেন সাব্বির রহমান। পাত্রী অর্পা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আক্দ হয়েছে সাব্বির-অর্পার। বিয়ে নিয়ে যদিও সাব্বির এখনই কিছু বলতে চাইলেন না, ‘অনুষ্ঠান যখন করব, তখন সবাইকে জানাব।’ ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতেই আকদের অনুষ্ঠানটির অয়োজন হয়। শৃঙ্খলাভঙ্গের অপরাধে গত সেপ্টেম্বরে পাঁচ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন সাব্বির। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য তার নিষেধাজ্ঞা ভেঙে একমাস আগে জাতীয় দলে অন্তর্ভূক্ত করা হয়। এই সিদ্ধান্তে সমালোচনা থাকলেও সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে জবাব দিয়েছিলেন সাব্বির।

সংবাদটি শেয়ার করে অন্য জানার সুযোগ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *