Newsvob.com.: অনলাইন ডেস্ক : জেলার বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে শুক্রবার রাত ১০টায় বিজিবি সদস্যরা ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেসা খাতুনকে ৩৬) আটক করেছে। আটক বানেসা সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে এক নারী বিপুল পরিমাণ স্বর্ণের চালান এনে তার বাড়িতে মজুদ করছে।এ সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামের ওই বাড়িতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে ৯ কেজি ২শ গ্রাম ওজনের ৫৭ পিস স্বর্ণের বারসহ বানেসা খাতুনকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটক নারীকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।
শিরোনাম :
৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ
রাজধানীতে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন হত্যা: ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ
মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড
গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজা উদ্ধার, কিশোর গ্রেফতার
যাত্রাবাড়ীতে সিটিটিসির অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত মাঠে পুলিশ: ডিএমপি কমিশনার
সুশাসনের জন্য সৎ মানুষের রাজনীতিতে আসা জরুরি: তথ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
বেনাপোলে ৯ কেজি স্বর্ণের বারসহ ১ নারী আটক
-
প্রতিনিধির নাম : - আপডেট এর সময় : ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- ১২৭ বার পঠিত হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ













