1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৯৮ বার পঠিত হয়েছে

সোমবার একই সঙ্গে প্রকাশ হয়েছে প্রাথমিক সমাপনী(পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল। সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

গত বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। পিইসিতে এ বছর পাস করেছে ৯৭.৫৯ শতাংশ শিক্ষার্থী। গতবার পাস করেছিল ৮১.৩১ শতাংশ। গত বছর ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছিল ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। আর এবার ২৫ লাখ ৯৮ হাজার ১৬৯ জনের মধ্যে পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন।

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীর চেয়ে ইবতেদায়ীর ফল তুলমনামূলক ভালো হয়েছে। ইবতেদায়ীতে পাসের হার ৯৭ দশমিক ৬৯ ভাগ।

অন্যদিকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় এ বছর পাসের হার ৮৫.৮৩ শতাংশ। এর মধ্যে জেএসসিতে পাসের হার ৮৫.২৮ শতাংশ। গত বছর পাস করেছিল ৮৩.৬৫ শতাংশ। পাসের হার বেড়েছে ২.১৮ শতাংশ। এছাড়া জেডিসিতে পাস করেছে ৮৯.০৪ ভাগ শিক্ষার্থী।

তবে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ফাইভ-এর সংখ্যা। এ বছর জেএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। গত বছর পেয়েছিল এক লাখ ৯১ হাজার ৬২৮ জন। কমেছে এক লাখ ২৩ হাজার ৫৩৩ জন। অন্যদিকে প্রাথমিক ও ইবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে তিন লাখ ৬৮ হাজার ১৯৩ জন শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ‘এ বছর চতুর্থ বিষয় বাদ দিয়ে ফলাফল নির্ধারণ করায় জিপিএ ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews