1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মোতায়েন মার্কিন রণতরিতে আগুন ক্রিকেটারদের জন্য ঈদ উপহার পাঠাচ্ছে বিসিবি, পাবেন স্ত্রীরাও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ হাদি হত্যা: প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু ইরানের সমর্থনে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি কমে আসছে? ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

বৈষম্য বিরোধী আন্দোলনে শামীম হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া আক্তার গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩১৮ বার পঠিত হয়েছে
   নিউস ভয়েস অফ বাংলাদেশ   জালালুর রশিদ খান  :  মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ শামীম হাওলাদার হত্যা মামলায় যুব মহিলা লীগের নেত্রী জুলিয়া আক্তারকে গ্রেফতার করেছে ডিএমপির রূপনগর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:০৫ ঘটিকায় রূপনগর থানাধীন আবাসিক এলাকার ২৩ নং রোডে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুলিয়া আক্তার রূপনগর থানা যুব মহিলা লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
রূপনগর থানা সূত্রে জানা যায়, রাজধানীর রূপনগর এলাকায় মোঃ শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাত ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে রূপনগর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই ২০২৪ তারিখ বিকেলে রূপনগর এলাকার প্রশিকা মোড়ে হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শামীম হাওলাদার বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র আরও জানায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শামীম হাওলাদার হত্যায় তদন্তে প্রাপ্ত আসামী জুলিয়া আক্তারকে গ্রেফতার করা হয়

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews