1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২১ জুন হত্যাসহ একাধিক মামলার শীর্ষ ছিনতাইকারীদের গ্রেফতার করতে গিয়ে হামলায় শিকার পুলিশ, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এমদাদুল হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৬৯ বার পঠিত হয়েছে
নিউস ভয়েস অফ বাংলাদেশ :    বাড্ডায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ এমদাদুল হক হত্যা মামলায় এজাহার নামীয় যুব লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো বাড্ডা থানার যুবলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম ওরফে শিশির ।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪) রাত নয়টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডার এ.এম.জেড হাসপাতালের সামনে ভিকটিম মোঃ এমদাদুল হক হত্যার ঘটনায় গত ৯ সেপ্টেস্বর ২০২৪ তারিখে বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই ২০২৪ সকালে উত্তর বাড্ডার এ.এম.জেড হাসপাতালের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোঃ এমদাদুল হক কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম ওরফে শিশিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাড্ডা থানার মামলায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
   সুত্র :  jalal

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews