Newsvob.com.: অনলাইন ডেস্কঃ বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের কোনো ধরনের ব্যর্থতা থাকলে, বিরোধী দলকে তা খুঁজে বের করে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় পার্টির এমপি ফখরুল ইমামের প্রতি প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, ‘যদি সততা নিয়ে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে জনগণের কল্যাণে কী কাজ করতে হবে, সেটা বিবেচনা করে কাজ করা যায়, তাহলে ব্যর্থ হব কেন? কোথায় সাফল্য, কোথায় ব্যর্থতা, সেটা জনগণই ঠিক করবে। আর মাননীয় সদস্য, যখন এতই আগ্রহ, তাহলে আমার ব্যর্থতাগুলো আপনিই খুঁজে বের করে দিন, আমি সংশোধন করে নেব।’