ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ব্রাজিলের ফুটবল ক্লাবে আগুন, ১০ ফুটবলার নিহত

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
  • ৮৭ বার পঠিত হয়েছে

ব্রাজিলের রিও ডি জেনিরো’র ফ্ল্যামেংগো ফুটবল ক্লাবে আগুন লেগে ১০ তরুণ ফুটবলার নিহত হয়েছেন। এছাড়া তিনজন আহত হয়েছেন। এটি দেশটির সবচেয়ে বড় ফুটবল ক্লাবগুলোর একটি।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি। এতে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত ক্লাবটিতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এক সময় ফ্ল্যামেংগো’র হয়ে খেলা রিয়াল মাদ্রিদের ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র একটি টুইট বার্তায় ক্রাইং ইমোজি দিয়ে লিখেছেন, সত্যিই দুঃখজনক ঘটনা। আসুন সবাই তাদের জন্য প্রার্থনা করি।

স্থানীয় ‘জি1’ নিউজ পোর্টালের মতে, গ্রিনউইচ মিন টাইম অনুসারে সকাল সাতটা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় লেগে যায়। নিহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। আহতদেরকে পাশের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

একটি টুইট বার্তায় শোক জানিয়েছে ফ্ল্যামেংগো। ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো, বেবেতো ও রোমারিওসহ বেশ কয়েকজন সাবেক বিখ্যাত ফুটবলার এই ক্লাবের হয়ে খেলেছেন। সফল এই ফুটবল ক্লাবের বাস্কেটবল, রোয়িং, সুইমিং ও ভলিবল দলও আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

ব্রাজিলের ফুটবল ক্লাবে আগুন, ১০ ফুটবলার নিহত

আপডেট এর সময় : ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯