1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ‘থালাপতি’ বিজয় যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার যে কারণে বিসিবি সভাপতির চেয়ার হারালেন বুলবুল ৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন ইরানে যুদ্ধের প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু ইরানে কোথায় লুকিয়ে ছিলেন, কীভাবে উদ্ধার হলো? সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ MTFE প্রতারণা: বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার অধিক সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করলো সিআইডি

ব্রাজিলে ২৪ ঘণ্টায় আরও ১০০৫ মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৭২ বার পঠিত হয়েছে

Newsvob.com ডেস্কঃ  মহামারি করোনাভাইরাসের সংক্রমণে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অবস্থা বিপর্যস্ত। দেশটিতে কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা ব্রিটেনকে ছাড়িয়ে যাওয়ার পথে। ইতোমধ্যে দেশটিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাভাইরাসে রোগী শনাক্ত হয়েছে। সবশেষ তথ্য হলো সেখানে মৃত্যু ৩৫ হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস নিয়ে সবশেষ ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫ জন কোভিড-১৯ রোগী প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে ব্রাজিলে গতকাল শুক্রবার নতুন করে আরও ৩০ হাজার ৮৩০ জন মানুষের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।

ব্রাজিলের সরকারি হিসাব মতে দেশজুড়ে এখন পর্যন্ত ৬ লাখ ৪৫ হাজার ৭৭১ জনের দেহে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ এর পর যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া গত একদিনে আরও সহস্রাধিক মৃত্যু নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানি গিয়ে ঠেকেছে ৩৫ হাজার ৪৭ জনে।

করোনাভাইরাসের সংক্রমণ যখন এমন আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে তখন ব্রাজিলের কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো দেশ পুনরায় খুলে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার দাবি এই ভাইরাস অতটা মারাত্মক নয় এটা ‌‌‘সাধারণ ফ্লুর’ মতো। এ নিয়ে দুই স্বাস্থমন্ত্রীকে বরখাস্ত করেন তিনি।

গত বৃহস্পতিবার করোনায় প্রাণহানিতে এক সময়ের মৃত্যুপুরী ইতালিকে ছাড়িয়ে যায় ব্রাজিল। এরই মধ্য দিয়ে করোনায় প্রাণহানিতে বিশ্বে তৃতীয় স্থানে চলে আসে দেশটির নাম। ব্রাজিলের উপরে আছে শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম। জন হপকিন্স বিশ্ববিদ্যালের ডাটা থেকে এই তথ্য জানা গেছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews