1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ভাঙ্গা সংসার লাগছে জোড়া তাহসান-মিথিলার !

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১৬ বার পঠিত হয়েছে

NEWSVOb:বিনোদন ডেস্ক: শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। নাম আইরা তাহরিম খান।

সব দেখে বলা হতো তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান-মিথিলা দারুণ উদাহরণ। কিন্তু ভক্তদের মন খারাপ করিয়ে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই তারকা।

এর আগে তাহসান-মিথিলার মধ্যে দুরত্বের নানা গল্প শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হয় দুজনের ঘোষণার পর। সেদিন জানা যায়, ২০১৫ সাল থেকেই আলাদা বসবাস করছেন তারা। তবে দুজনে মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের বাঁধনে রয়ে গেছে।

সেই সম্পর্কের জেরেই এবার দুজনে মেয়েকে নিয়ে একসঙ্গে ঘুরতে গেলেন দেশের বাইরে। আর এই খবরটি চাউর হতেই সেটি ভাইরাল। তাহসান-মিথিলার ভক্তরা যেন নতুন আশার দিশা খুঁজে পেলেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, আবারও হয়তো দুই তারকার সংসার জোড়া লাগবে। অনেকে অভিনন্দনও জানাচ্ছেন তাহসান-মিথিলাকে।

আদতে তেমন কিছু হবে কি না সেটা বলা মুশকিল। খোঁজ নিয়ে জানা গেল, শোবিজের এই প্রাক্তন দম্পতি একমাত্র মেয়ে আয়রাকে সময় দিতেই এক হয়েছেন। মেয়ে একসঙ্গে বাবা-মাকে পায় না অনেকদিন। এ নিয়ে তার মনে অনেক প্রশ্ন ও চাপা যাতনা। মেয়ের মনকে শান্ত করতে, বাবা মায়ের বিচ্ছেদ যেন মেয়েকে প্রভাবিত না করে সেজন্যই এক হলেন তাহসান-মিথিলা। পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। ঘুরে বেড়াচ্ছেন সুন্দর স্থানগুলোতে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews