ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ Logo মোদি সরকারের মাথাব্যথা ‘ককরোচ জনতা পার্টি’, কংগ্রেসের বাইরেও বাড়ছে চাপ Logo ১৫ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-কারিনা, ‘কিং’-এ বিশেষ চমক Logo একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন Logo কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম: মাহ্দী আমিন Logo কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসায় সুশীল সমাজ ও সাধারণ মানুষ Logo দিনভর প্রশাসনের তৎপরতা, জলাবদ্ধতায় থামেনি নগরবাসীর দুর্ভোগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন Logo জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

‘ভারতীয় পণ্য বয়কট ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে’: রাশেদ প্রধান

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৫৬ বার পঠিত হয়েছে

 নিউস ভয়েস অফ বাংলাদেশ অনলাইন ডেস্কঃ বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কট করা এখন জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভারতীয় পণ্য বয়কট ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে’ জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারতের কাছ থেকে লাশ আর শোষণনীতি ছাড়া কিছুই পায়নি। দেশবাসী জানতে চায়— গোলামি চুক্তির নামে ফারাক্কা বাঁধ ও তিস্তার পানির ন্যায্যহিস্যা কোথায় গেল? তাই দেশবাসী মনে করে বাংলাদেশের জন্য ভারতীয় পররাষ্ট্রনীতি একটি বৈষম্য ও শোষণনীতির বহিঃপ্রকাশ।

তিনি বলেন, শুধু তাই নয়! বাংলাদেশের প্রতিরক্ষাব্যবস্থাকে দুর্বল করার জন্য ভারতীয় ‘র’ ১/১১-এর নগ্ন পরিকল্পনায় শেখ হাসিনাকে গদিতে বসিয়েছে। তার পর বাংলাদেশে পিলখানার দরবার হলকে টার্গেট বানিয়ে ৫৬ সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়। তাই বাংলার মজলুম মানুষ ‘প্রতিবাদ হিসেবে’ ভারতীয় পণ্য বয়কট ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।

রাশেদ প্রধান আফসোস করে বলেন, সম্প্রতি দেশে একটি ভুয়া নির্বাচন হলো! ভারতীয় কৃতদাস সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে। কে ভোট দিল, কারা শপথ নিল? কে সরকার? কারাইবা ভোটার? এখন দেশে জনগণের দায়িত্ব কার? দেশে সরকার আছে, তাদের দায়িত্ব নেই! দৃশ্যত দেশের মানুষ এখন যুদ্ধে নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মরতে বসেছে। মানুষের পকেটে টাকা নেই, পেটে ভাত নেই— এমন পরিস্থিতি দেশের মানুষ ’৭১-এর যুদ্ধেও দেখেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News VOB

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের ৩ হাজার ৫৯৩ কোটি টাকার ঋণ

‘ভারতীয় পণ্য বয়কট ও দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে’: রাশেদ প্রধান

আপডেট এর সময় : ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪