1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ভারতের সাবেক এমএলএসহ তিনজনকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পঠিত হয়েছে

   নিউস ভয়েস অফ বাংলাদেশ : আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজনৈতিক দল হরিয়ানা ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের (আইএনডিএল) প্রেসিডেন্ট এবং সাবেক এমএলএ নাফে সিং রাথিসহ তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার সন্ধ্যায় নাফে সিং রাথির গাড়িতে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। এতে গাড়িতে থাকা তিনজন নিহত হন।

এছাড়া অতর্কিত এ হামলায় আহত হয়েছেন দুজন, তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ওই বন্দুকধারী একটি গাড়িতে করে এসে নাফে সিং রাথিকে বহনকারী গাড়িতে গুলি ছোড়া শুরু করে। বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সে।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেয়ার পরই সাবেক ঐ এমএলএকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আইএনডিএল মিডিয়া সেলের প্রধান রাকেস সিং নিশ্চিত করেছেন, নাফে সিং রাথি গুলিতে প্রাণ হারিয়েছেন।
নাফে সিং বাহাদুরগড়ের এমএলএ ছিলেন। সেখানেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সিসিটিভির ফুটেজ দেখে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।
j/r

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews