1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না: আইজিপি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭০ বার পঠিত হয়েছে

Newsvob.com.: অনলাইন ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির ফলে বাংলাদেশ পুলিশে ইমেজ সংকট হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন। রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে সোমবার ( ২৫ সেপ্টেম্বর ) আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ভিসানীতি পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর উপরও কার্যকর হচ্ছে-এমন আলোচনার মধ্যেই পুলিশ প্রধান এ মন্তব্য করলেন। মার্কিন নতুন ভিসা নীতি কার্যকরের ঘোষণার পর জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আলোচনা হচ্ছে ভিসা নীতির কারণে পুলিশে প্রভাব পড়বে। ভিসা নীতি পুলিশকে ইমেজ সংকটে ফেলবে কি না? এমন প্রশ্নে আইজিপি বলেন, ভিসা নীতিতে পুলিশের ইমেজ সংকট হবে বলে মনে করি না।

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব অস্ত্র কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews