1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী। সিআইডি পরিচয়ে অপহরণ–চাঁদাবাজি: চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ দেশীয় খাদ্য-সংস্কৃতি ও প্রথাগত উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে : পরিবেশ উপদেষ্টা মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

ভেনেজুয়েলার ২০ টন সোনা রাশিয়ায়!

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৭৭ বার পঠিত হয়েছে

ভেনেজুয়েলার ২০ টন সোনা রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। দেশটির বিরোধী এক সদস্য এমনটাই দাবি করেছেন। তবে রাশিয়া বলছে, এমন খবর তাদের জানা নেই।

ব্লুমবার্গ ও টেলিগ্রাফের খবরে বলা হয়েছে ভেনেজুয়েলার বিরোধী এক সদস্য বুধবার টুইট করে জানান, ২০ টন সোনা বিমানে নেওয়া হয়েছে। এগুলো রাশিয়ায় নেওয়া হয়েছে। এই সোনার পরিমাণ ভেনেজুয়েলার শেয়ারের ২০ শতাংশের সমান। ওই আইনপ্রণেতা বলেন, যখন বিমানটি মস্কোতে পৌঁছায় ওই পরিবহনের জন্য কার্গো প্রস্তুত ছিল।

তবে সোনা রাশিয়ায় নেওয়ার তথ্য জানা নেই বলে জানিয়েছে ক্রেমলিন। এটিকে তারা ভুয়া সংবাদ হিসেবে আখ্যায়িত করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিবিসি বলেন, জনগণের কাছে এটি গুজব ছড়ানো হয়েছে। রাশিয়া কখনো এমনটি করবে না। রাশিয়া চায় ভেনেজুয়েলার রাজনৈতিক অচলাবস্থার সমাধান। তবে রাশিয়া এতে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তৃতীয় দেশ অংশগ্রহণ করতে পারে না।

ব্লুমবার্গ ও টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, সোনা পাচারের গুজব ছড়ানো হয়েছিল গণমাধ্যমের কারণে। এতে দাবি করা হয়েছিল, রাশিয়ার নর্ডউইন্ড এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি ৪০০ যাত্রী বহন করতে পারে। বিমানটি মস্কো থেকে এসেছে।

                   ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবি: সংগৃহীত

                                      ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ছবি: সংগৃহীত

 

এদিকে রাশিয়ার একটি বিমান ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিমানবন্দরে থাকার ছবি প্রকাশ করেছে রয়টার্স। তবে শুধু বিমান দাঁড়িয়ে থাকার ছবি। বিমানে কোনো যাত্রী নেই।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন। তৃতীয় পক্ষ বা বিদেশি দেশগুলোর সঙ্গে সম্ভাব্য মধ্যস্থতার ব্যাপারেও তিনি দরজা খোলা রেখেছেন।

‘ভেনেজুয়েলার মঙ্গলের স্বার্থে, শান্তি ও ভবিষ্যতের কথা বিবেচনায় আমি বিরোধী নেতার সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি আছি।’ মাদুরোকে উদ্ধৃত করে আরআইএর খবরে এ কথা বলা হয়েছে। দেশে বিরাজমান অচলাবস্থায় তৃতীয় পক্ষের মধ্যস্থতার ব্যাপারে মাদুরোর অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ভেনেজুয়েলায় যা হচ্ছে তা নিয়ে বিশ্বজুড়ে অনেক সরকার ও সংস্থা তাদের উদ্বেগের কথা জানিয়েছে। তারা আলোচনার আহ্বান জানিয়েছে।

নিকোলা মাদুরো আগাম প্রেসিডেন্ট নির্বাচনের আহ্বানকে ‘ব্ল্যাকমেল’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এটি হুমকি প্রয়োগ করে কাজ হাসিলের মতো। যেসব দেশ এই আহ্বান করছে, তাদের ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

                ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট ও বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। ছবি: সংগৃহীত

                         ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট ও বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। ছবি: সংগৃহীত

 

আট দিনের মধ্যে নতুন করে নির্বাচন দিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর প্রতি ২৬ জানুয়ারি আহ্বান জানায় ইউরোপের দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নেদারল্যান্ডস। একই কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নও।
এদিকে নিকোলা মাদুরো সরকারের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘আরও নিষেধাজ্ঞা’ আরোপের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো। জার্মান দৈনিক বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে গুয়াইদো এ আহ্বান জানান। প্রসঙ্গত, গত সোমবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

স্বঘোষিত প্রেসিডেন্ট ও বিরোধী নেতা হুয়ান গুয়াইদো আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। গুয়াইদোর অভিযোগ, গত বছর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির মাধ্যমে দ্বিতীয় মেয়াদে মাদুরো ক্ষমতায় বসেছেন।

২৩ জানুয়ারি ভেনেজুয়েলার বিরোধী নেতা ও পার্লামেন্টের স্পিকার গুয়াইদো নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। যদিও দেশটির অঙ্গরাজ্য ও সেনাবাহিনীর ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ২০টির বেশি দেশ হুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews