ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম Logo প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন কাল Logo জুলাই যোদ্ধাদের পাশে প্রধানমন্ত্রী, উপহার দিলেন অটোরিকশা-রিকশা Logo মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান Logo ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী Logo মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেফতার; বিপুল আলামত উদ্ধার Logo জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী Logo মিরপুর মডেল থানার অভিযানে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার Logo ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ Logo যেকোনো সময় বেনজীরের প্রত্যাবর্তন

ভোটের আগমুহূর্তে যে বার্তা দিলেন সোহেল তাজ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • ৯২ বার পঠিত হয়েছে

আগামীকাল একাদশ সংসদ নির্বাচন। নির্বাচনের আগে স্বাধীনতা ও স্বপ্নের দেশ গড়ার প্রসঙ্গে সোহেল তাজ তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। দি বাংলাদেশ টুডে পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো:

‘আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের সকল নাগরিকের মত আমিও আশা করি যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে একটি সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে। যাতে করে প্রতিটি মানুষ তার গণতান্ত্রিক ভোট অধিকার নির্দ্বিধায় নির্ভয়ে প্রয়োগ করতে পারে- যেই অধিকার তিরিশ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের মানুষ অর্জন করেছে।

আমাদের সবারই একটি পরিচয় আছে- আমরা সবাই কারো না কারো সন্তান। আমাদের বাবা-মা আছে, দাদা-দাদী, নানা-নানী আছে। তেমনি একটি দেশের পরিচয় খুঁজে পাওয়া যায় তার ইতিহাসে। বাংলাদেশের জন্মের ইতিহাস হচ্ছে একটি গৌরবের ইতিহাস, মুক্তি ছিনিয়ে আনার ইতিহাস, মুক্তিযুদ্ধ করে তিরিশ লক্ষ্য শহীদ সহ অসংক্ষ মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনার ইতিহাস। প্রশ্ন হচ্ছে কেন সেদিন বাংলার যুবকরা এমনকি এগারো- বারো বছর বয়েসের যুবকরা স্বেচ্ছায় নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল?

আজকে আমরা যদি কোন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞেস করি তিনি কেন নিজের জীবন বাজি রেখে সেদিন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন- তিনি নির্দ্বিধায় বলবেন মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, সোনার বাংলার স্বপ্নের জন্য।

সোনার বাংলার স্বপ্ন? কি এমন স্বপ্ন এটা যার জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিলেন? এটা কি কোন সোনা দিয়ে তৈরী ঘর-বাড়ি দালান-কোঠা?

উত্তরে তিনি নির্দ্বিধায় বলবেন যে সোনার বাংলার স্বপ্ন হচ্ছে এমন একটা সুন্দর দেশ যেখানে সকল মানুষ- নারী পুরুষ, গরিব ধনি, ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিয়ে নিরাপদে শান্তিপূর্ণ ভাবে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এমন একটি স্বপ্নের দেশ যেখানে একটি মানুষ খাদ্যের অভাবে মারা যাবে না। এমন একটি দেশ যেখানে একটি মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। এমন একটা সোনার বাংলা যেখানে আমাদের সন্তানরা স্কুল কলেজ মাদ্রাসায় নির্দ্বিধায় নিরাপদে শিক্ষা অর্জন করতে পারবে। এমন একটি সমাজ ব্যাবস্থা যেখানে প্রাধান্য দেয়া হবে মেধাকে, যেখানে সবাই পাবে ন্যায় বিচার, আইন হবে সবার জন্য সমান, যেখানে দুর্নীতি, দলীয় করুন কোণ স্থান পাবে না।

তিনি বলবেন এই স্বপ্ন দেখিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু আর এই স্বপ্ন অর্জনের লক্ষে সেদিন মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

তাই আজকে আমাদের সকলের প্রত্যাশা যে এই নির্বাচনের মাধ্যমে যেন আমরা সেই কাংক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি সবার জন্য একটি সুন্দর ভব্যিষৎ গড়ার লক্ষ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা মামলার এজাহারে চাঞ্চল্যকর তথ্য, উঠে এলো ১১ জনের নাম

ভোটের আগমুহূর্তে যে বার্তা দিলেন সোহেল তাজ

আপডেট এর সময় : ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮