ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ভোটের দিন বিদেশগামীদের যাতায়াতে নিষেধাজ্ঞা শিথিল: পুলিশ

  • প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
  • ৯৫ বার পঠিত হয়েছে

ভোটের দিন সড়ক পথে যান চলাচল বন্ধ থাকলেও বিদেশগামীসহ প্রয়োজনীয় কাজে যাতায়াতে বিধিনিষেধ শিথিল থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভোটের দিন রোববার বাস বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের একদিন আগে বৃহস্পতিবার বিকালে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে স্থাপিত ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের একথা জানান তিনি।

আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ শুরুর আগে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা সারাদেশে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেক্ষেত্রে বিমানযাত্রীদের বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে সমস্যার বিষয়টি তুলে ধরা হলে ডিএমপি কমিশনার বলেন, “নির্বাচনকালে যানবাহন (সড়কে) চলাচলে বিধিনিষেধ থাকলে বিদেশ যাওয়া-আসার যাত্রী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। তবে সে ক্ষেত্রে পাসপোর্ট, টিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে।”

তিনি বলেন, “বাস্তবতার আলোকে প্রয়োজনীয় কাজের জন্য যারা যাবেন, বিদেশ যাবেন, তাদেরকে শর্ত শিথিল করে যাতায়াতের ব্যবস্থা করব।”

গুরুতর অসুস্থ রোগীরাও প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে যাতায়াত করতে পারবেন বলে জানান আছাদুজ্জামান মিয়া।

এসব বিষয়ে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “আমাদের সন্দেহ শুধু একটাই। এধরনের বাহন ব্যবহার করে যাতে নির্বাচনে গোলযোগ সৃষ্টি না হয়।”

কোনো ভোটারের নিরাপত্তা ব্যাহত হলে কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ হুমকি পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগরে ২ হাজার ১১৩টি ভোট কেন্দ্র রয়েছে। সেগুলোতে ব্যালট পেপার নেওয়া, ভোট গ্রহণসহ ১৪টি ধাপের প্রতিটির জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

ঢাকা মহানগরের মিরপুর, আব্দুল গণি রোড, রাজারবাগ ও গুলশানে চারটি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ভোটের দিন বিদেশগামীদের যাতায়াতে নিষেধাজ্ঞা শিথিল: পুলিশ

আপডেট এর সময় : ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮