1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ভোটের প্রচারণায় মাশরাফিপত্নী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৮০ বার পঠিত হয়েছে

নড়াইল প্রতিনিধি:

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফির বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি দ্বিতীয় দিনের মতো নড়াইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিয়েছেন।

সোমবার সুমনা হক তার বাবার বাড়ি নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী, কাশিপুর ইউনিয়নের গিলাতলা এবং লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকায় জনসাধারণের সঙ্গে উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকা মার্কায় ভোট চান।

বিকেলে মাইটকুমড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে সুমনা হক সুমি বলেন, মাশরাফি এলাকায় না থাকলেও আপনারা তার জন্য কাজ করেছেন। আশা করি এখনও আপনারা তার সাথে থাকবেন। সে সব সময় মানুষের পাশে থাকতে পছন্দ করে, আগামীতে সে আপনাদের সাথে থাকবে।

তিনি আরো বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে সে নির্বাচন করছে। তাকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের।

সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য খশরুল আলম পলাশ, সুমির বোন সঞ্চিতা হক রিক্তা, সঞ্জিবা হক রিপা, সুমির আত্মীয় নূর আলম শিহাব, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।

এর আগে, রোববারও সদর ও লোহাগড়া উপজেলার ৫টি উঠান বৈঠকে অংশগ্রহণ করেন সুমনা হক সুমি।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews