1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

ভোটের বড় ব্যবধানে খালেদা জিয়ার আসনে মির্জা ফখরুল জয়ী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে নিজ আসতে হেরে বগুড়ায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে বড় ব্যবধানে জিতলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-১ আসনে ফখরুল হেরেছেন প্রায় এক লাখ ভোটে। আর বগুড়া-৬ আসনে জিতেছেন দুই লাখ ২০ হাজার ভোটে।
১৯৯১ সাল থেকে ঠাকুরগাঁও-১ আসনে ভোটে লড়ছিলেন ফখরুল। জিতেছেন কেবল ২০০১ সালে। বাকি প্রতিবার পরাজয় হয়েছে বড় ব্যবধানে।
আর বেগম খালেদা জিয়া বগুড়া-৬ আসনে। এখানে ধানের শীষ মানেই জয়। কখনো হারেনি এখানে বিএনপির প্রার্থীরা।

ঠাকুরগাঁও-১ আসনে নৌকা নিয়ে জিতেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য রমেশ চন্দ্র সেন। ১৭৫টি কেন্দ্রে পেয়েছেন দুই লাখ ২৪ হাজার ৭৮ ভোট। আর এক এক লাখ ২৫ হাজার ৯০৯ ভোট পেয়েছেন বিএনপি নেতা। দুই জনের মধ্যে ব্যবধান ৯৮ হাজার ১৬৯ ভোটের।
২০০৮ সালে এই আসনে মুখোমুখি হয়েছিলেন দুই নেতা। তখন ফখরুল হারেন ৫৬ হাজার ৬৯০ ভোটে।

বগুড়া-৬ আসনে ফখরুল ভোট পেয়েছেন থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহাজোটের নুরুল ইসলাম ওমর (জাপা) কে ১ লাখ ৬৭ হাজার ২৬ ভোটের ব্যবধানে হারিয়েছেন ফখরুল।

ফখরুল ধানের শীষে পেয়েছেন দুই লাখ ছয় হাজার ৯৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।

বিএনপির দুর্গখ্যাত বগুড়ার এই আসনে প্রার্থী করা হয়েছিল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুর্নীতির মামলায় কারাগারে থাকা খালেদা জিয়ার প্রার্থিতা নির্বাচন কমিশনে বাতিল হয়। পরে উচ্চ আদালত থেকেও প্রার্থিতা ফিরে পাননি তিনি।

পরে দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ আসনে প্রার্থী করা হয় মির্জা ফখরুলকে।

এই আসনে ২০০৮ সালে এক লাখ ১৯ হাজার ৪০৬ ভোটে জেতেন বেগম খালেদা জিয়া।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews