1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

মতলব উত্তরে টানা ৪০দিন জামায়াতে নামাজ পড়ায় বাইসাইকেল পুরস্কার পেলো ১৭ বালক।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৮১ বার পঠিত হয়েছে

মমিনুল ইসলাম:চল মসজিদে জামায়াতে নামাজ পড়তে, এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় টানা ৪০দিন জামায়াতে নামাজ পড়ায় ১৭ বালককে দেয়া হয়েছে বাই-সাইকেল পুরুস্কার। পূর্ব ঘোষনা অনুযায়ী স্থানীয় খান ফাউন্ডেশনের উদ্যোগে বাইসাইকেল বিতরণ করেন সংগঠনের অন্যতম নেতা মতলবের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী সুমন খান।

উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের গালিম খাঁ গ্রামে ঘোষণা করা হয়েছিল যদি কোন বালক টানা ৪০ দিন জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তাদেরকে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হবে। ঘোষনা করার পর থেকেই মসজিদে অনেক বালক নামাজ পড়তে শুরু করে। প্রথমে অনেক বালক প্রতিযোগীতায় আসলেও শুরু করে শেষ পর্যন্ত ১৭ জন বালক শর্ত পূরন করতে সক্ষম হয়।

 

এ ধরনের উদ্যোগ খুবই কম দেখা যায়। স্থানীয় এই ১৭ বালককে পরবর্তীতে মঙ্গলবার আয়োজক সুমন খানের বাড়ী সংলগ্ন জামে মসজিদের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার এর সাইকেলগুলো বুঝিয়ে দেন ব্যবসায়ী সুমন খান। এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আশাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ ইত্তেফাক, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম খোকন, ইউপির সদস্য ফারুক হোসেন প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন মতলব এগ্রো ফিশারজি।

আয়োজক সুমন খান জানায়, আমি এই উদ্যোগটি নিয়েছি মূলত নতুন প্রজন্ম যাতে বাজে অভ্যাসে যাতে না গিয়ে নামাজমূখী হয় সে জন্য। আমি আশা করি আমার এই উদ্যোগ দেখে অন্য ভাইরাও উৎসাহিত হবে এবং তাদের উদ্যোগেও আরো অনেক নতুন বালক নামাজমূখী হবে।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews