1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রণবীরের হাঁটুর বয়সি নায়িকা সারাকে কতটা চেনেন? ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় জড়িত ঘাতক গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রিজওয়ানা হাসান তথ্য, আসিফ নজরুল ক্রীড়া ও আদিলুর এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট খালেদা জিয়ার অসুস্থতায় মোদির উদ্বেগ, সহায়তার প্রস্তাব অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন MTFE কেলেঙ্কারির তথ্য জানতে চাইছে CID ভুক্তভোগীদের রিপোর্ট করার জন্য বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ সাইবার পুলিশ সেন্টার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিনিয়োগকারীদের সতর্ক থাকা উচিত আজ আমার প্রিয় মায়ের মৃত্যুবার্ষিকী।

মদপানে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৯২ বার পঠিত হয়েছে

অতিরিক্ত মদপান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকালে তাদের মৃত্যু হয়।

এ তথ্যর সত্যতা নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক হুমায়ুন কবীর জানান, গতকাল রাতে মদ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর পাঁচটার দিকে একজন এবং সকাল সাতটার দিকে অন্যজন মারা যান।

তবে নিহতদের নামপরিচয় বিস্তারিত জানাতে পারেননি তিনি। শুধু তাদের একজন অর্থনীতি বিভাগের অন্যজন আইন বিভাগের ছাত্র বলে জানান সহকারী প্রক্টর। উভয়ের সেশন ২০১৭-১৮।

অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, তাদের সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি। মেডিকেলে গেলে বিস্তারিত জানাতে পারবো।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews