1. rajubdnews@gmail.com : admin :
  2. newsvob57@gmail.com : News VOB : News VOB
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার নারীর নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান জনগণের ভোটই ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে : ড. কাইয়ুম পোস্টারে সয়লাব সারা দেশ, তফসিলের আগে না সরালে ব্যবস্থা নেবে ইসি ম্যাচ-রেফারি প্রশিক্ষণ কর্মসূচি শেষে অভিজ্ঞতা ভাগাভাগি করলেন বুলবুল হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি জোটপ্রার্থীর ওপর হামলা! ২৬ জানুয়ারি (ঢাকা) দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান মোবাইল ফোনের IMEI নম্বর পরিবর্তনের সফটওয়্যার, দুইটি ল্যাপটপ, নগদ অর্থ ও সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমেরিকার ১৯ টি বিমান ঘাটি লক করে ফেলেছে ইরান …

মহান বিজয় দিবস উপলক্ষে বাড্ডা থানা শ্রমিক দলের আলোচনা সভা ও উদযাপন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত হয়েছে

নিউস ভয়েস অফ বাংলাদেশ নিজস্ব প্রতিবেদক :  মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মধ্য বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক নুর মোর্শেদ–এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগ স্মরণ করা হয়। বক্তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব ও অহংকার। এই স্বাধীনতার চেতনা ধারণ করেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড্ডা থানার অন্তর্গত ৯৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ বারিধারা সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বক্তারা আরও বলেন, বিজয় দিবস আমাদের আত্মপরিচয় ও জাতীয় চেতনার প্রতীক। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সংগঠিত আন্দোলনের বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতা-কর্মীদের সম্মানে ভুঁড়ি ভোজের আয়োজন করা হয়।

আপনার স্যোশাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © News Voice of Bangladesh
Theme Customized BY LatestNews